বন্ধ সময় টিভি সম্প্রচার, সচল পোর্টাল

২০ আগষ্ট, ২০২৪ ০০:৩১  

হাইকোর্টের নির্দেশনা মেনে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার বন্ধ করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১১টা ৫৯ মিনিটের পর স্যাটেলাইট চ্যানেলটি আর সম্প্রচার হতে দেখা যায়নি। তবে টেলিভিশনটির অনলাইন নিউজ পোর্টাল সচল রয়েছে।

এর আগে সোমবার দুপুরে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ থেকে দেয়া আদেশে টিভিটি সাত দিনের জন্য বন্ধ রাখার রায় দেয়া হয়। সময় মিডিয়া লিমিটেড এবং এর পরিচালক শম্পা রহমানের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারক এই রায় দেন।

রায় হাতে পেয়ে টিভিটির সম্প্রচার বন্ধের আদেশ বাস্তবায়ন করে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

https://digibanglatech.news/life-style/court-law/138180/?swcfpc=1